দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ১৭:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৮:১০

দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে: ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির জনপ্রয়িতা কমতে কমতে একসময় তলানিতে গিয়ে ঠেকবে। দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে আয়োজিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে। এই ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও বাড়বে। ৯১, ৯২, ৯৩—এভাবে কমতে কমতে একসময় তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকবে।’
সিটি নির্বাচন সুষ্ঠু হবে না—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপি নেতারা যে মন্তব্য করছেন, তা হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না, তারা আইন-আদালত কিছুই মানে না। তাদের একমাত্র লক্ষ্য যেকোনও উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন ও লুটপাটের রাজনীতির চর্চা করা।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবো।’
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ওয়ার্ডে প্রার্থী উন্মুক্ত করা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন জরিপ রিপোর্টের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। সব সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। এজন্য টিমওয়ার্ক হচ্ছে। কোথায় কোথায় প্রার্থীর অবস্থা কী, কোথাও বিতর্কিত প্রার্থী যদি থেকে থাকে, সেটা আমরা খুঁজে বের করবো। এরপর যথাযথ প্রার্থীর নাম ঘোষণা করবো।’
আওয়ামী লীগ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে বলে জানান ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম