রাজনীতির পারফেক্ট ম্যান সৈয়দ আশরাফ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ১১:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৩৩





বনানীতে সৈয়দ আশরাফের সমাধীতে আ.লীগ নেতারা ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন পারফেক্ট ম্যান।’

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র। সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের পার্টির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। নতুন প্রজন্মের জন্য তার নম্রতা, সততা ও বিনয় অনুকরণীয় দৃষ্টান্ত।’ তিনি বলেন, ‘আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে, যদি আমরা তার মতো বিনয়ী আচরণ করতে পারি এবং সৎ হতে পারি।’
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
প্রসঙ্গত, আজ শুক্রবার (৩ জানুয়ারি) সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

/এমএইচবি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম