দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৫ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে সানাউল্লাহ’র সঙ্গে দেখা করেন ফখরুল। এসময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত ১ জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিসাধীন আছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্ট্রোক করেছিলেন।
শায়রুল কবির খান জানান, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।







