দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনবো: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ২০:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:১১

তোফায়েল আহমেদ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচন বিতর্কিত করতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিলের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিএনপির আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং চর্চা করে। কারও মনোনয়নপত্র বাতিল নয়; বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনবো।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাদেক হোসেন খোকা মেয়র হয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সাদেক হোসেন খোকা নই।’
‘এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’—বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘উনি সাবেক প্রধানমন্ত্রী। এ নির্বাচনে কাজ করতে পারবেন, প্রচার চালাতে পারবেন। আর আমরা এমপি হয়ে তা পারবো না; এটা হয় না, হতে পারে না।’
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন। হানিফ বলেন, ‘যিনি দেশকে অন্ধকার থেকে টেনে তুলেছেন, অর্থনৈতিক উন্নয়ন এনে দিয়েছেন, সেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ওপর ভরসা না করে তারা হাওয়া ভবনের ওপর ভরসা করেন। এটা আর নতুন কী।’ বিএনপি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, ‘দলটি দেশের মানুষকে বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র করছে।’

সভায় আওয়ামী লীগ নেতারা দল মনোনিত দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম রহমতউল্লাহ, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি প্রমুখ বক্তব্য দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম