সীমান্তে হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১২:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:১৭

সীমান্তে হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান

সীমান্তে হত্যাকাণ্ডের বিচার পেতে সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ‘ভারতীয় প্রতিরক্ষা বাহিনী (বিএসএফ) সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে, যা কোনোভাবেই একটি প্রতিবেশী বন্ধু দেশের আচরণ হতে পারে না। বিগত এক দশকে এই হত্যার সংখ্যা ৩৩২ এবং এ বছরের প্রথম ২৩ দিনে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ১০ জন বাংলাদেশি, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এজন্য বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিই দায়ী।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে সীমান্তে সংঘটিত সব হত্যার সুষ্ঠু বিচার কার্যকর করে ভারতকে বন্ধু-রাষ্ট্রের পরিচয় দিতে হবে। নাহলে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি সীমান্তে এই নিষ্ঠুরতা বন্ধে ও হত্যার বিচার বাস্তবায়নে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে।’

মানববন্ধনে আরও ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, মহাসচিব নুরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক এইচএম সাখাওয়াত উল্লাহ প্রমুখ।

/এইচএন/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম