ইতালি থেকে আসা যাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়নি কেন, প্রশ্ন নাসিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ১৬:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৬:৫০

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত) ইতালি থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পর্যবেক্ষণ না করা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ ক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঐতিহাসিক ৭ মার্চ এবং চলমান রাজনীতি বিষয়ে সোমবার (৯ মার্চ) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ প্রশ্ন তোলেন।
বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ইতালি থেকে দুজন লোক এলেন এখানে। তারা আসার পর কেন এয়ারপোর্ট থেকে ১৪-১৫ দিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে নেওয়া হলো না? প্রথম যখন তিনি এয়ারপোর্টে নামলেন, ইমিগ্রেশন কী কাজটি করলো, বলেন? তারা সেই মুহূর্তে ইতালিফেরত যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলো না কেন, পর্যবেক্ষণে রাখল না কেন? অন্তত চিহ্নিত করতো যে, এই লোকটা আক্রান্ত হয়েছে কিনা।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আজ দেখেন, এই লোকটা গ্রামে ঘুরেছেন, অনেক জায়গায় গেছেন। কোথায় যে ছড়িয়ে পড়লো এই জিনিসটা (করোনা ভাইসরা), কেউ বলতে পারে না! কেন এই অসতর্কতা?’
বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের