অনুপ্রবেশকারীরা তৃণমূলে নেতৃত্ব পাবে না: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৪:২৩আপডেট : ১১ মার্চ ২০২০, ১৪:৩৭

হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দল দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক সুযোগসন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অনুপ্রবেশকারী, দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পরিহার করা হবে।’

আজ বুধবার (১১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নাটোর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কোনও কাজ না করে শুধু সরকারের ভুল খোঁজায় ব্যস্ত রয়েছে। সরকারের সমালোচনা করার আগে করোনা ভাইরাস নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বিষয়ে আরও পড়াশোনা করা উচিত।’

তিনি বলেন, 'সরকার করোনা ভাইরাস মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি জেলা-উপজেলাতেও প্রস্তুতি রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি এ বিষয়ে সহযোগিতামূলক আচরণ না করে নোংরা রাজনীতি করছে।’

নাটোর জেলা আওয়ামী লীগের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তৃণমূলই দলের প্রাণ। তাই তৃণমূলে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম