করোনা পরিস্থিতিতে বিএনপির ত্রাণ কার্যক্রম অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২০:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৯

 করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিএনপি। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

বিএনপির দফতর বিভাগ ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ডেমরা এলাকায় দুই হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রদল।

দফতর বিভাগ থেকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় গৃহবন্দি মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষে থেকেও ত্রাণ দেওয়া হয়েছে।

শেখ ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার রামপাল থানার বাইনতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে শতাধিক পরিবারের জন্য খাদ্যদ্রব্য হস্তান্তর করা হয়। তিনি বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনে দলের প্রতিনিধি হিসেবে ১৬টি ইউনিয়ন ও মোংলা পৌরসভার সব ওয়ার্ডের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন বলে জানান।

মিডিয়া উইং থেকে বলা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

এছাড়া মহিলা দলের উদ্যোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার ৩০০ শতাধিক লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সদরে অবস্থিত আশিক সুপার মার্কেটে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের