মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিলেন ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ১৩:৫৫আপডেট : ১৪ জুন ২০২০, ১৪:৪৬

মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিলেন ডা. জাফরুল্লাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় দিনেই তিনি চিকিৎসকদের অনুমতি নিয়ে বনানী কবরস্থানে যান।

রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১০টায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সরাসরি বনানী কবরস্থানে যান তিনি। এরপর সেখান থেকে আবার গণস্বাস্থ্য হাসপাতালের কেবিনে ফিরে আসেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ স্যারের ইচ্ছার কারণে ডাক্তাররা তাকে বনানী যেতে অনুমতি দিয়েছেন। বিষয়টি তদারকির জন্য গণস্বাস্থ্যের ডা. মহিবুল্লাহ খন্দকারও সঙ্গে ছিলেন।’

মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানে অতীতের সমাহিত সকলের জন্য দোয়া ও মোনাজাত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ।

ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘তিনি বনানী কবরস্থান হতে সরাসরি ১১টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসাধীন রুমে চলে আসেন। করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

/এএইচআর/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম