দেশে কি কোনও সরকার আছে, মান্নার প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৬:৪১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:৪৩

মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি) স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের পারস্পরিক দোষারোপ এবং সরকারের শীর্ষ পর্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘দেশে কি কোনও সরকার আছে? থাকলে এতে কি তাদের সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল না? কিন্তু তারা তা করছে না।’
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের বিরোধে হস্তক্ষেপ করার মত নৈতিক ও আদর্শিক ভিত্তি সরকারের নেই বলে উল্লেখ করেন মান্না।
নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে মান্না বলেন, ‘সরকার কোনও অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। লুটতরাজ, দুর্নীতি, জালিয়াতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে এরা নিজেরাই নীতিহীন, নিষ্ঠুর ও দয়ামায়াহীন।’
মান্নার দাবি, ‘করোনা শনাক্তকরণে তারা সর্বশেষে পরীক্ষা করা কমিয়ে দিয়ে যে ছোটলোকির আশ্রয় নিয়েছে তাতে এটা পরিষ্কার যে এই সরকারকে দিয়ে মানুষের জান, মাল, স্বাস্থ্য কোনটাই নিরাপদ নয়।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম