বঙ্গবন্ধুর আদর্শে আ.লীগকে সংগঠিত করতে স্পিকারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:০২

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জনিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।  তাঁর সাহস, আপসহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালোবাসা— এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারবো। ’   

রবিবার (১৬ আগস্ট) নিজের  নির্বাচনি এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘দোয়া ও আলোচনা সভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার ঢাকা থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও বেগম মুজিব, তাদের দুই পুত্র, দুই পুত্রবধূ ও শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়।’

১৫ আগস্টের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। যিনি দিয়ে গেছেন এই স্বাধীন ও সার্বভৌম দেশ, লাল-সবুজ পতাকা, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অদম্য সাহস নিয়ে তিনি জীবনের পরোয়া করেননি। কোন পদ-পদবির লোভ না করে তিনি গভীরভাবে ভালবেসেছেন আওয়ামী লীগকে। জেল-জুলুম-নির্যাতন সহ্য করে তিনি  দলকে সংগঠিত করেছেন। তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। ১৯৮১ সালে দলের হাল ধরে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। এই দুঃসময় ও ত্যাগ-তিতিক্ষার কথা মনে রেখে আমাদের সবাইকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে। ’

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রানার সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাঈদুল ইসলাম পিন্টু, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাফেজ রফিকুল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম