পাবনা-৪ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র নিলেন দুই জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ১৮:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:৪১

বিএনপি

পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে বিএনপির অফিস থেকে দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দল নেতা মো. আহসান হাবিব।

রবিবার (৩০ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

এদিন বিকালে হাবিবুর রহমান হাবিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীন কাছ থেকে ফরম সংগ্রহ করেন।

রিজভী জানান, রবিবার বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাবনা-৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার হবে।

সাংবাদিকদের কাছে রিজভী বলেন, ‘আপনারা জানেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। আমরা জানি এই নির্বাচনের পরিণতি কী হয়। তা জেনেও গণতন্ত্র প্রসারণের জন্য আমার নির্বাচনে অংশগ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘আমরা জানি নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এটির যে একটা সুষ্ঠু ব্যবস্থা—সেটা সরকার ভেঙে ফেলেছে। এগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, আবারও যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, আবারও সুষ্ঠু ভোট যাতে দেশে হয়, সেটারই অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে এই উপনির্বাচনে আমরা অংশ নিচ্ছি।’

হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাবনা-৪ উপনির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।’

প্রসঙ্গত, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের