প্রণব মুখার্জিকে স্মরণ করলেন জাপার শীর্ষ নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৮

শোক বইতে স্বাক্ষর করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের ভারতের সাবেক রাষ্ট্রপতি সদ্য প্রয়াত প্রণব মুখার্জির মৃত্যুতে তার সম্মানে স্থাপিত শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  ‍দুপুর ২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলের নেতারা ঢাকায় ভারতীয় হাই কমিশনে যান। এদিন বিকালে জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

জালালী জানান, হাইকমিশনে জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ উপস্থিত ছিলেন।

তিনি জানান, জাপার শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশের প্রতি প্রয়াত প্রণব মুখার্জির অনুরাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বন্ধু প্রতিম বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে প্রয়াত প্রণব মুখার্জির অবদানের কথা উল্লেখ করেন। জাতীয় পার্টির শীর্ষ নেতারা প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম