বিএনপির চোখে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে। এ কারণেই তারা সরকারের সাহসী ও ভালো উদ্যোগ দেখতে পান না। তারা পূর্ণিমার রাতে অমাবশ্যার আঁধার দেখেন,  গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়েন। শেখ হাসিনা দলের অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। অনেক এমপির বিরুদ্ধে দুদকে মামলা চলছে এবং কেউ কেউ শাস্তিও পেয়েছেন। কিন্তু বিএনপি দলীয় কারও বিরুদ্ধে দলটি কখনও ব্যবস্থা নিয়েছে এমন নজির নেই।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (৫ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক  আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের পুরস্কৃত এবং পুনর্বাসিত করার মধ্যে দিয়ে রাজনীতিতে সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল উঠেছে। ২০০৪ সারের ২১ আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল, তা আমাদের রাজনীতিতে আমাদের পারস্পারিক সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়ালকে আরও উঁচু করে দিয়েছে। সমাজ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে আজ বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। চারদিকে বিভেদের দেয়াল আর দেয়াল। কিন্তু আমরা বিভেদ চাই না। বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যাবে  সোনালী অর্জনের নবদিগন্তে।’

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান