মসজিদে বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা অবিলম্বে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা শুধু বিদ্যুৎ, গ্যাস, এসির কারণে ঘটেছে, নাকি ইচ্ছাকৃত কোনও নাশকতামূলক কাজ, তা তদন্ত করতে হবে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।’ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু কোবিড-১৯ এর কারণে যশোর ও বগুড়ার দুইটি আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল বিএনপি। তবে এখন ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ আসনের উপনির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার ইচ্ছা আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার বিষয়টা অত্যন্ত বিগ রুটেড। এখানে অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। একটা হচ্ছে, স্পষ্ট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। পুলিশকে এই পাওয়ার কে দিয়েছে যে, মুহূর্তের মধ্যে একজনকে গুলি করে হত্যা করে।’

সরকার নির্দেশ দিয়ে কোভিড টেস্টিং কমিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘লক্ষ করে দেখেন, প্রতিদিনের ব্রিফিং বন্ধ করে দিয়েছে। কারণ আর কত মিথ্যা কথা বলবে। এখন একটা প্রেস রিলিজ দিয়ে দেয় অনলাইনে। সংক্রমণের তথ্য লুকিয়ে লাভ কী?’

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম