'আইন সংশোধনের নামে বিধ্বস্ত নির্বাচনি প্রক্রিয়াকে আরও দুর্বল করছে ইসি'

বাংলা ট্রিবিউন রিপোর্টার
১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

'আইন সংশোধনের নামে বিধ্বস্ত নির্বাচনি প্রক্রিয়াকে আরও দুর্বল করছে ইসি'

নির্বাচনি আইন সংশোধনের নামে বর্তমান নির্বাচন কমিশন বিধবস্ত নির্বাচনি প্রক্রিয়াকে আরও দুর্বল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন-২০২০ প্রণয়ন, নির্বাচনি আইন (আরপিও) সংশোধনী প্রস্তাব এবং স্থানীয় সরকার নির্বাচনি আইন-২০২০ প্রণয়নে নির্বাচন কমিশনের উদ্যোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল কমিশনের এই উদ্যোগ প্রত্যাখান করেছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, 'কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন একটিও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারেনি। তাদের উচিত ইতোমধ্যে নির্বাচনি ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, সেটা পূরণ করা। নতুন কোনও সর্বনাশের হাত থেকে নির্বাচনি ব্যবস্থাপনাকে রক্ষা করা।'

আরপিও সংশোধনে উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, 'প্রস্তাবে যেসব বিধান বাদ দেওয়া হয়েছে, তার অন্যতম হলো কমিশনের পক্ষ থেকে নির্বাচনি তফসিল ঘোষণা, প্রিসাইডিং অফিসার কর্তৃক ভোট গ্রহণ বন্ধ করা, সর্বোপরি আইনের গুরুতর লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের (৯১ ই ধারা) ক্ষমতা রোধ। এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটি ঠুঁটো জগন্নাথে পরিণত হবে।'

বিএনপির নির্বাচনে যাচ্ছে কেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'গণতান্ত্রিক পথেই সরকার পরিবর্তনে আমরা বিশ্বাসী। এটার কারণে আমরা সব নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে অংশ নেওয়াটা আমাদের আন্দোলনের অংশ। যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারছেন না, ডেমোনেস্ট্রেশন করতে পারেন না, তখন তো সেই সুযোগগুলো নিতে হবে, যে সুযোগে কিছুটা হলেও জনগণের কাছে যেতে পারবেন, কথাগুলো বলতে পারবেন।'

ছবি: সাজ্জাদ হোসেন।

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান