'নির্বাচন সুষ্ঠু হলে সর্বত্রই বিএনপির বিজয় হবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০

'নির্বাচন সুষ্ঠু হলে সর্বত্রই বিএনপির বিজয় হবে'

ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, 'সুষ্ঠু নির্বাচন হলে একটা নির্বাচনেও আপনারা জিততে পারবেন না। সব নির্বাচনেই বিএনপি বিজয় হবে।'

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।

হারুন বলেন, 'বিএনপিকে মোকাবিলা করার মতো ক্ষমতা বর্তমানে ও অতীতে কোনও সময়ে আওয়ামী লীগের নাই। আর তাই তারা বিএনপির বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আরও জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ একটি নির্বাচনেও জিততে পারবে না। এই দুর্যোগকালেও সবগুলো নির্বাচনেই বিএনপি বিজয়ী হবে।'

‌তি‌নি আরও ব‌লেন, 'বর্তমান সরকার একজন স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন। এই করোনাকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এমন কোনও দুর্নীতি নাই যে তিনি করেন নাই। তাই সাধারণ জনগণ তাকে অপসরণের দাবি তুলেছে।'

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম