সাংগঠনিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫২

বিএনপি

স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) বিএনপির দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। 

সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেঅ, তফসিলের পর ঢাকা এবং সিরাজগঞ্জ দুটি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে, স্থানীয় সরকারের যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলোতে অংশ গ্রহণ করবে বিএনপি। 
সভায় কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে দলীয় অবস্থান নির্ধারণ ও  বিশ্বস্বাস্থ্য কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে জনগণকে যথাসময়ে বিনামূল্যে সরবরাহ করার দাবি জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম