নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৬:২৫আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:২৬

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, যা আমরা পাচ্ছি না। আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের ওপরে মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই।’

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার বেলা ১১টায় দোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে ৫০ নম্বর ওয়ার্ডের বটতলা হয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নবীনগর, নতুন রাস্তা, শহীদ ফারুক সড়ক, ওয়াসা রোড হয়ে উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেটে এসে গণসংযোগ শেষ হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, আকবর হোসেন নান্টু, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী,যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েক’শ নেতাকর্মী।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম