‘ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৭:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৭:৩২

‘ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

ঐক্যের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যের শক্তি দিয়ে সব অপশক্তির মোকাবিলা করতে হবে। ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খেলাফত মজলিস আয়োজিত আল্লামা শাহ আহমদ শফীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে ২০১৩ সালে দেশের তাওহিদবাদী জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন। সে সময়ে শাহবাগের নাস্তিক-মুরতাদের আস্ফালনের বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে গড়ে ওঠা বলিষ্ঠ আন্দোলনের কারণে শাহবাগ থেকে নাস্তিক-মুরতাদ ও ব্লগাররা লেজগুটাতে বাধ্য হয়েছিল। আল্লামা শফীর নেতৃত্বে গড়ে ওঠা ২০১৩ সালের হেফাজতের আন্দোলন ইতিহাস হয়ে থাকবে। হেফাজতের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইসলামবিদ্বেষী শক্তি কার্যত পরাভূত হয়েছিল। আমরা মরহুম আল্লামা শাহ আহমদ শফীর জন্য আল্লাহর কাছে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি।’

আলোচনা সভা ও দোয়া মহফিলে আরও উপস্থিত ছিলেন— সংগঠনটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের