মির্জা ফখরুলের বাসায় হামলাকারীদের বিএনপি থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২১:০৮আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:২৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে হামলার ঘটনায় জড়িত মহানগর উত্তরের থানা পর্যায়ের ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসচিবের বাসায় হামলার ঘটনায় জড়িত নেতাদের বিষয়ে তদন্ত করে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব প্রকার পদবি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা মহানগর বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করছেন।

বহিষ্কৃত নেতারা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, একই থানার সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও আমজাদ হোসেন। দক্ষিণ খান থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোকলেছ। উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এম এ হান্নান মিলন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ ও উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।

১০ অক্টোবর বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়ে মারেন তারা। মহাসচিবের বাসায় হামলার ঘটনায় দলীয় নেতাদের বহিষ্কার করা হলেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ফখরুলের বাসায় হামলাকারীদের সরকার মদত দিয়েছে।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের