নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা: জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ২২:৩০আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৩৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশিদের খুনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, ‘নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের খুনের নেশায় মেতেছে।’

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী বলেন, ‘সীমান্ত এলাকায় বিএসএফ-এর বাংলাদেশি খুনের ঘটনা বেড়েই চলেছে। গত মাসের ১৯ তারিখ ঢাকায় দুই দেশের সীমান্ত বাহিনীর শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ প্রধান সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গেলেও কথা রাখেননি। এই প্রতিশ্রুতির পর একাধিক হত্যাকাণ্ডের ঘটনার খবর এসেছে।’

তিনি জানান, ‘গত বছরের প্রথম সাড়ে আট মাসে বিএসএফ ২৮ জন বাংলাদেশিকে হত্যা করেছিল। চলতি ২০২০ সালের ৯ মাসে প্রায় অর্ধশত বাংলাদেশিকে হত্যা করেছে। এছাড়াও সীমান্তের নোম্যান্স ল্যান্ড ও নদীতে প্রায়ই বাংলাদেশির রহস্যজনক লাশ পাওয়ার ঘটনা খবরে আসে।’

বিবৃতিতে বলা হয়, ‘বিএসএফ-এর নির্বিচারে বাংলাদেশি খুনের বিরুদ্ধে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ তো দূরের কথা, মৌখিক কড়া প্রতিবাদ জানাতেও আমরা দেখছি না। সরকারের দুর্বল জনসমর্থন এবং ভারত নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসাহস দেখাতে পারছে।’

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান