দুর্গা দেবী অশুভের বিরুদ্ধে জয়যাত্রার আকাঙ্ক্ষা: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৮:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:৩৭

জাসদ

অন্যায়-অনাচার ও অবিচারের বিরুদ্ধে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব সবার কাছে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা বহন করে বলে মন্তব্য করেছেন  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় এসব কথা তারা।

দেবী দুর্গা সংকট ও দুর্গতি বিনাশের এক মহাশক্তিরূপ, তার আরাধনা ব্যক্তি ও সমাজে অশুভের বিরুদ্ধে জয়যাত্রার আকাঙ্ক্ষা বলে উল্লেখ করেন জাসদের এই দুই শীর্ষ নেতা।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দেবী পার্বতীর বিবিধ রূপভেদের একরূপে আবির্ভূত হন যে শ্রী দুর্গা— তিনি সংকট ও দুর্গতি বিনাশের এক মহাশক্তিরূপ, তিনি দৈত্য-বিঘ্ন-রোগ-পাপ-শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের চিরায়ত প্রতীক ও অনুপ্রেরণা। তার আরাধনা ব্যক্তি ও সমাজে অশুভের বিরুদ্ধে জয়যাত্রার আকাঙ্ক্ষা।

বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রায় সমরূপ সাংস্কৃতিক অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান তারা।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী