নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জাহাঙ্গীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৪:১২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৩০

নির্বাচনি কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন এস এম জাহাঙ্গীর নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শুধু দলীয় নেতাকর্মীদের নয়, আমাকেও গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে।’ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা পেরিয়ে যাওয়ার আশা প্রকাশ করে জাহাঙ্গীর বলেন, ‘আওয়ামী লীগ ঝামেলা করলেও আমরা তাতে জড়াতে চাই না। কারণ, আমাদের সঙ্গে ভোটাররা আছেন। তারা ১২ নভেম্বর ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।’

জাহাঙ্গীরের দাবি, যেখানে ধানের শীষের গণসংযোগের ন্যূনতম সুযোগ পাচ্ছি, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এ কারণেই আওয়ামী লীগ ভীত হয়ে এসব হামলা করছে।

ঢাকা-১৮ আসনের বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নেতাকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা মাঠে থাকবেন। ভোটারদের নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে যেন দিতে পারেন সেই সুযোগ করে দেবেন তারা।’

তিনি বলেন, ‘প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধা দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখেছেন, আমি প্রার্থী, আমাকেও বাধা দেওয়া হচ্ছে। তাহলে এটা কেমন নির্বাচন? এই জোনের পুলিশের ডিসিকে গত দুই দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, তিনি রিসিভ করছেন না।’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রচারে বাধা দেওয়া এবং নেতাকর্মীদের ওপর হামলাসহ ঢাকা-১৮ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আজ বুধবার বিকাল ৩টায় বৈঠক হবে বলে জানান জাহাঙ্গীর।

/এএইচআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম