ঢাকা-১৮ আসনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি: ইসিকে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ২০:২৬আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:২৬

নির্বাচন কমিশনে আওয়ামী লীগের প্রতিনিধি দল ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপি অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের প্রতিনিধিরা এ আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৮ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্য দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।   

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আব্দুর রহমান বলেন, ‘ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাইরে থেকে লোকজন নির্বাচনি এলাকায় সমবেত করছেন। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের মারধর করা, পোস্টার ছেঁড়া ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনি সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সেই অভিযোগগুলো কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশন এইসব অভিযোগ খতিয়ে দেখা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাজ করছেন। কিন্তু বিএনপির মনোনয়নবঞ্চিত ও মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মঞ্চে পঁচা ডিম ছোড়াসহ যেসব কার্যক্রম চালাচ্ছে তাতে নির্বাচনি পরিবেশ বিঘ্ন ঘটছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনি পরিবেশ যাতে শান্ত থাকে সেই পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ এখনও অসহনীয় পর্যায়ে যায়নি। তবে ভোট নিয়ে যাতে কোনও প্রশ্ন তৈরি না হয় সেজন্য আমাদের সবার সতর্ক থাকা ভালো। সেই কথা কমিশনকে বলেছি।’

আব্দুর রহমান বলেন, ‘ভোটের দিন নিয়ে আমাদের কোনও শঙ্কা নেই। তবে তারা বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে আসছে। এতে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার হতে পারে, পরিবেশ প্রভাবান্বিত করতে পারে। তবে এতে ভোটের দিন পরিবেশ বিঘ্ন ঘটবে না।’

নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। তারা শুধু এই নির্বাচন নিয়ে অভিযোগ দিচ্ছে না, সব নির্বাচন নিয়ে অভিযোগ করেছে। তারা নির্বাচনে জয় বা ভালো প্রতিদ্বন্দ্বিতা হোক সেই লক্ষ্যে অংশ নিচ্ছে না। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না- এটা প্রমাণ করতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।’

 

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম