যুক্তরাষ্ট্রের মতো এ অঞ্চলেও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৭:৩৯

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

রবিবার (৮ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো  ভোটের মাধ্যমে এ অঞ্চলের জনগণেরও ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

বিবৃতিতে নেতারা বলেন,  ‘জনগণের ভোটে ঐতিহাসিক অর্জন নিশ্চিত করায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। এ নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণই জয়-পরাজয়ের নির্ধারক অন্য কোনও শক্তি নয়। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের অভিপ্রায় অনুযায়ী, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন, এজন্য যুক্তরাষ্ট্রের জনগণকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

জো বাইডেনের বিজয়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, ‘সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং স্বৈরশাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইকে তীব্র করবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের