সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে: কাসেমী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ২১:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:৪১

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের' মিছিল ও সমাবেশ থেকে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী।রবিবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে মাওলানা কাসেমী বলেন, ‘শনিবার দেশের বিভিন্ন স্থানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী সংগঠন, দল, আলেম-উলামা ও মাদ্রাসার বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। তারা উল্লাস নৃত্যে ও বেপরোয়া শরীরী ভাষায় জ্বালাও-পোড়াও, জবাই করো, জুতা মারো স্লোগান দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে এমন নগ্ন উসকানি নজিরবিহীন।’
মাওলানা কাসেমী বলেন, ‘তারা যেভাবে ভারতে ইসলামবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের ব্র্যান্ডেড স্লোগান “জয় শ্রীরাম” বলে “কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” স্লোগান দিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, তারা কি এর মাধ্যমে বাংলাদেশে একটা হিন্দু ধর্মযুদ্ধ বা ক্রুসেড শুরুর আহ্বান জানাতে এটা করেছিল?’
প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে জমিয়ত মহাসচিব কাসেমী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কি স্বাধীন বাংলাদেশ নির্বিঘ্নে চলতে দেয়া যায়? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে নগ্ন উসকানিদাতা এসব সংগঠনের বিরুদ্ধে সরকার ও প্রশাসন নিশ্চুপ কেন?’

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম