স্থানীয় সরকারের বিভিন্ন পদে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২০:১৯

আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগ স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় মো. আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদী  উপজেলায় মো. নায়েব আলী বিশ্বাস, বেড়া উপজেলায় মো. রেজাউল হক, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মো. মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়া উপজেলায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শাহনাজ বেগম।

পৌরসভা নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার মেয়র পদে আবু বক্কর প্রধান, মাদারীপুর জেলার  রাজৈর পৌরসভায় নাজমা রশীদ, ফরিদপুর জেলার মধুখালী পৌরসভায় খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদর পৌরসভায় অমিতাভ বোস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভায় তফাজ্জল হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এস এম রেজাউল করিম, বন্দবেড় ইউপিতে মো. আব্দুল কাদের, চরশৌলমারী ইউপিতে কে এম ফজলুল মণ্ডল,  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউপিতে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপিতে মো. আব্দুল হান্নান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউপিতে মো. নূরুল ইসলাম, দক্ষিণ উলানিয়া ইউপিতে কাজী আব্দুল হালিম, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউপিতে মো. মতিউর রহমান, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউপিতে মহসিন হক বেপারি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপিতে মোহাম্মদ আলী, হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া ইউপিতে বদরুল করিম দুলাল, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউপিতে সি. এম. জয়নাল আবেদীন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপিতে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপিতে সত্যচন্দ্র ত্রিপুরা এবং রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউপিতে বিনিময় চাকমা।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম