প্রশাসনকে সহযোগিতার আহ্বান হানিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৪১

মাহবুবুল আলম হানিফ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা চাই না কোনও অনিয়ম ও ত্রুটির মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করা হোক।’
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি যেহেতু দুইবার ক্ষমতায় ছিল, সেহেতু এ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে তাদেরও দায়িত্ব রয়েছে। এজন্য বিএনপিরও সহায়তা চাচ্ছি।’
হানিফ আরও বলেন, ‘যেসব ভোটাররা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের জন্য সব রাজনৈতিক দলের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।এছাড়া এই নির্বাচনকে নিয়ে অহেতুক উত্তেজনা ছড়িয়ে শান্তি বিঘ্নিত না করার জন্য সকলকে দায়িত্বশীল হতে হবে।’

হানিফ ছাড়াও সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম