২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৫৯

আওয়ামী লীগ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।
২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও পীরগঞ্জে কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভায় কাজিউল ইসলাম।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় রবিউল ইসলাম, কাটাখালী পৌরসভায় আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার চালনায় সনত কুমার বিশ্বাস এবং চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার মনোনয়ন পেয়েছেন।
বরগুনা জেলার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটাতে আ. বারেক মোল্লা, বরিশালের উজিপুরে গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ পৌরসভায় রমজান আলী, ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দীরাইয়ে বিশ্বজিত রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।

/ইএইচএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম