দেশ আজ ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৬:৫২

আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশ আজ ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাস ছড়ানোর অপচেষ্টা করছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে, তখন আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে নতুন ষড়যন্ত্রে মেতেছে।’ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘সব প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন,  ‘বাংলাদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,‘চিহ্নিত রাজনৈতিক মোল্লাসহ দেশেবিরোধী ষড়যন্ত্রে ভাড়াটে খেলোয়াড়দের কোনও ছাড় নয়, কঠিন জবাব দিতে হবে।’

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের  সঞ্চালনায় আলোচনা সভায় আরও  বক্তব্য দেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু,  কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম,    বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ১৪ দল নেতা শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, এসকে সিকদার, ওয়াজেদুল ইসলাম, ইসমাইল হোসেন, জাকির হোসেন  প্রমুখ।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম