ভাস্কর্যবিরোধীদের বিচারের মুখোমুখি করার দাবি ইনুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩২

ভাস্কর্যবিরোধীদের বিচারের মুখোমুখি করার দাবি ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘রাজনৈতিক মোল্লাদের ভাস্কর্য বিরোধী বক্তব্য-উস্কানি-ফতোয়াবাজি বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের যেভাবে বিচারের মুখোমুখী করা হয়েছে ঠিক সেভাবেই ভাস্কর্যবিরোধী রাষ্ট্রদ্রোহীদের বিচারের মুখোমুখি করতে হবে। ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে যুক্ত রাষ্ট্রদ্রোহী অপরাধী যেই হোক তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে বিধান-ইতিহাস-ঐতিহ্য-ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় আনার দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী ইনু।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।
সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা, প্রেসক্লাব, হাইকোর্ট, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করেন। একই দাবিতে ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় জাসদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে, বলে জানান দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান