কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই: ভাইয়ের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৫:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৫:১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার এক বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। কোনও বিশেষ ক্ষেত্রে কাউকে কোনও ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে যে কোনও সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পরবেন। শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নয়। দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।’

আজ বুধবার (৬ জানয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

গত ৩১ ডিসেম্বর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরভবন চত্বরে নির্বাচনি ইশতেহার ঘোষণার এক পর্যায়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর মানুষজন বলে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে এটা সত্য, কিন্তু জেলার রাজনীতিবিদদের জনপ্রিয়তা বাড়েনি। আপনাদের কারণে প্রতিদিন ভোট কমছে।’

তিনি বলেন, ‘বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু চামচা নেতা আছেন, যারা বলেন অমুক নেতা তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙে গিয়েছে। অথচ সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন-চারটা আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা খুঁজে পাবে না পালানোর জন্য। এটাই হলো সত্য কথা। সত্য কথা বলতে হবে। আমি সাহস করে সত্য কথা বলছি।’

সভায় বক্তব্য দেওয়ার সময় আবদুল কাদের মির্জা নিজ দলীয় কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, তার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। তিনি বলেন, ‘দলীয় কাউন্সিলর প্রার্থীরা দুর্নীতিবাজ হওয়ায় ও জনদুর্ভোগ সৃষ্টি করায় একজনও নির্বাচিত হবে না, এরা সবাই দালাল।’ জেলা আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটিরও সমালোচনা করেন তিনি।

আবদুল কাদের মির্জা জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। তিনি টানা তৃতীয়বার বসুরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান