অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ২০:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৪৯

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে দেখতে তার সিলেট লামা বাজারের বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি দেখা করতে যান বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। এসময় তার সঙ্গে ছিলেন গোয়াইন সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

মন্ত্রী ইমরান আহমদ অসুস্থ দিলদার হোসেন সেলিমের চিকিৎসার খোঁজ নেন। এসময় দিলদার হোসেনের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম মন্ত্রীকে চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী অসুস্থ দিলদার হোসেন সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি