সমাবেশ থেকে কোনও কর্মসূচি দিচ্ছেন না খালেদা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৫:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:১৮

খালেদা জিয়ামঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে কোনও কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা নেই। দলটির একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

বিএনপি নেতারা বলছেন, সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকেও খালেদা জিয়া কোনও কর্মসূচি নিয়ে আলাপ করেননি। সেক্ষেত্রে মঙ্গলবারের সমাবেশ থেকে খালেদা জিয়া ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিতে পারেন।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা বাংলা ট্রিবিউনকে জানান, আজ এই সমাবেশ থেকে কোনও কর্মসূচি আসার সম্ভাবনা নেই। বরং বিএনপি দীর্ঘদিন পর উন্মুক্তভাবে সমাবেশ করার এই সর্বোচ্চ সুযোগ নিতে চায়। এতে করে রাজপথে দলটি আবার নিয়মিত হওয়ার সুযোগ পাবে বলেও মনে করছেন তারা।   

এর আগে সর্বশেষ সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। কিন্তু একই দিন একই স্থানে আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দেওয়ায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে আবেদন জানায়। পরে শর্ত সাপেক্ষে ডিএমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপিকে সেখানে সমাবেশের অনুমতি দেয়।

/এসটিএস/এসএম/এফএস/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান