হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৪:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:১৯

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, জাতীয় মসজিদ প্রাঙ্গণকে যারা রক্তাক্ত করেছেন, বিশৃঙ্খলা করে অগ্নিসংযোগ করেছেন, তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোনও সুযোগ নেই।’

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপথে নিতে চান তারা মতলববাজ। তাদের বরদাশত করা হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের মতবাদকে প্রতিহত করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘যেখানেই একটু কচুরিপানা ধরে সেখানে বিএনপি দেখে একটু পার হওয়া যায় কিনা। তাদের এই ধরনের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এ দেশের মানুষ বিএনপির কোনও আন্দোলন সংগ্রামে সাড়া দেয় না। তাদের কঠোরভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছেন বা যারাই এর সঙ্গে জড়িত আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘জামায়াত- বিএনপি-হেফাজত ইসলাম একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের জাতীয় সংগীতের বিরুদ্ধে, জাতীয় পতাকার বিরুদ্ধে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কেউ ধর্মকে ঢাল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে।’

যে কেউ ০৯৬১১৯৯৭৭৭ হটলাইন নম্বরে ফোন করলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। 

 

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম