‘রোজিনার নামে মামলা গোটা জাতির বিবেকের বিরুদ্ধে মামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৯:২৭আপডেট : ১৮ মে ২০২১, ১৯:৪৫

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করার মানে হচ্ছে গোটা জাতির বিবেকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কলমের বিরুদ্ধে মামলা।’

মঙ্গলবার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘রোজিনা ইসলামের সাংবাদিকতা শুরু হয়েছিলো বিএনপি-জোট সরকারের সময়। আমার মন্ত্রীত্বকালে তিনি বিদ্যুৎ বিট কাভার করতেন। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে তার মতো এরকম অনুসন্ধানী সাংবাদিক বিরল। আমি এই দেশের একজন রাজনীতিবিদ হিসেবে, মুক্তিযুদ্ধে একজন সক্রিয় মানুষ হিসেবে অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ।’

ইকবাল হাসান আরও বলেন, ‘একজন বস্তুনিষ্ঠ সাংবাদিককে অতিরিক্ত সচিব টুঁটি চেপে ধরে, গলা টিপে ধরে- এরকম অমানবিকতা, শিক্ষার অভাব পরিচয় বহনকারী সরকারি কর্মকর্তাদের দেখে হতবাক হয়ে যাই। এক সমুদ্র রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে আজকে জনগণের রাজস্বের পয়সা দিয়ে সাংবাদিক ও দেশের মানুষকে শায়েস্তা করার প্রবণতা অমঙ্গলকর।’

রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এখন দেখছি, রোজিনা ইসলামের চরিত্র হননের জন্য পোষা লোকজন কথা বলছে। এটা অশুভ লক্ষণ। এসব এখনই বন্ধ করতে হবে। সচিবালয়ের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

প্রসঙ্গত, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম