‘প্রধানমন্ত্রীর ভাষণের সঙ্গে বাস্তবতার মিল নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৬, ০৪:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ০৪:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে জাতির সামনে প্রকৃত সত্য তুলে ধরে সঠিক বক্তব্য উপস্থাপন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণের সঙ্গে বাস্তবতার মিল নেই।
বুধবার বিকেলে এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে,  প্রধানমন্ত্রী ‘গত বছর অবরোধ আন্দোলন চলাকালে বিএনপি ও জামায়াত জোটের পেট্রোল, বোমা হামলায় ২৩১ জন মানুষ নিহত হয়েছেন। ১১৮০ জন আহত হয়েছেন। ২ হাজার ৯০৩টি গাড়ি ভাঙচুর করেছে। ১৮টি রেল গাড়ি ও ৮টি লঞ্চে আগুন দিয়েছে। সরকারি অফিস, স্থাপনা ও ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে বলে যে সব অভিযোগ করেছেন তার কোন সত্যতা নেই। তথ্য প্রমাণ ছাড়াই তিনি এসব ঢালাও অভিযোগ করেছেন।
ডা. শফিক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জামায়াতে ইসলামীকে কটাক্ষ করে যে সব মন্তব্য করেছেন তা তার দোষারোপের রাজনীতিরই অংশমাত্র।
শফিকুর রহমান বলেন, জাতি আশা করেছিল যে, প্রধানমন্ত্রী তার ভাষণে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানাবেন। কিন্তু তিনি তা না করে বিরোধী দল বিশেষ করে জামায়াত ও বিএনপিকে দোষারোপ করে যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন তাতে দেশবাসী হতাশ হয়েছেন।

তার দাবি, সরকার তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরকে হত্যা করে দলটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। দেশে-বিদেশে কোথাও এ বিচারের গ্রহণযোগ্যতা নেই।

শফিকুর রহমান দাবি করেন, সরকার কণ্ঠ চেপে ধরে গণমাধ্যমকে হত্যা করছে। আর জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে, গণমাধ্যম স্বাধীনভাবে সমালোচনা করতে পারছে।

ডা. শফিক আরও বলেন, দেশের উন্নয়নের কোনও চিত্র জাতির সামনে নেই। দেশের রাস্তাঘাটের বেহাল দশা।দরিদ্র ভূমিহীন ও বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে। শিল্প-কারখানায় উৎপাদন নিম্নমুখী। এ থেকেই প্রমাণিত হয় যে, জাতির উদ্দেশ্যে প্রধান মন্ত্রীর ভাষণের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই।

এসটিএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম