মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২১:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২২:১১

বিএনপিতে যোগদানকারী নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের বাকস্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। লেখার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে। সংগঠন করার স্বাধীনতাও নেই। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে বিএনপির বিভিন্ন দলের নেতা-কর্মীদের যোগদান অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারি দলের এমপি’রা উপজেলা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা খর্ব করে লুটপাটের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। চাল, ডালসহ নিত্য প্রয়োজনী জিনিস-পত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলা হয়েছে। তাই অনেকে এর প্রতিবাদ হিসেবে বিএনপিতে যোগ দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদ্য-যোগদানকারী অ্যাডভোকেট নুরুল হাবিব চৌধুরী।
পরে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট নুরুল হাবিব চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন।
/জেবি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম