খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘ঘর থেকে বের হলে আবার নিরাপদে ঘরে ফিরে আসার নিশ্চয়তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাধারণ পরিষদের একাদশ অধিবেশনে মাওলানা ইসহাক এসব কথা বলেন।
ইসহাক বলেন, ‘চাল-ডাল, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা। সর্বত্র দুর্নীতিতে সয়লাব হয়ে আছে।’
অধিবেশনে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।








