আমি শুনেছি তাকে মেরে ফেলা হয়েছে, অভিযোগ মওদুদ আহমদের স্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ২১:৪৩আপডেট : ১২ মার্চ ২০২২, ২১:৪৩

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসনা মওদুদ।

শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্মরণসভায় তিনি এমন অভিযোগ তোলেন।

হাসনা মওদুদ বলেন, ‘তিনি (মওদুদ) করোনায় মারা যাননি। তার অসুখ ধরা যায়নি। আমি শুনেছি, তাকে মেরে ফেলা হয়েছে। আমাকেও হয়তো কেউ মেরে ফেলবে। কিন্তু তার শূন্যস্থান শূন্য হতে দেবোনা। আমি তার স্বপ্ন বাস্তবায়ন করবো। চেষ্টা করবো, মওদুদ যেভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে গেছেন, সেভাবে এলাকায় সেবা করবো।

জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দীনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, দেশের অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিষ্টার এম. আমির উল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

/বিআই/এমআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম