খালেদা জিয়াকে খুশি করতেই বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৬, ১৫:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৫:৫৮

ওবায়দুল কাদের বিএনপি নেতারা তাদের দলীয় কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার জন্যই বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগারের প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা জানেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার করলে তাদের নেত্রী বেগম জিয়া ও তারেক খুশি হবেন। তাই তারা একের পর এক বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার করে যাচ্ছেন। শুক্রবার  দুপুরে নোয়াখালীর চৌমুহনী বাজারে চার লেন সড়কের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
এরপর সেতুমন্ত্রী চৌমুহনী পৌর মেয়র আখতার হোসেন ফয়সলের সভাপতিত্বে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দেশের জনগণ উন্নয়ন চায়। বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাই পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচিনেও জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করবে। কারণ উন্নয়ন যেদিকে দেশের জনগণও সেদিকে।
এ সময় বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বক্তব্য রাখেন। সূত্র: বাসস।
/এফএস/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের