জিয়ার আদর্শে ‘কর্তৃত্ববাদী শাসনের’ বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৪:১০আপডেট : ৩০ মে ২০২২, ১৫:৩৩

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ‘কর্তৃত্ববাদী শাসনের’ বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সোমবার (৩০ মে) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধাজ্ঞাপনের পর সাংবাদিকদের সামনে এলডিপির নেতারা এই মনোভাব প্রকাশ করেন।

শ্রদ্ধাজ্ঞাপনের পর এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

দলের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের কারণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে উন্নত করেছেন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ স্বমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্ত করতে তাকে শহীদ করেছে।’

‘তবুও জিয়াউর রহমান চিরজাগরুক’ উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার আদর্শই বাঙালিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তার রাজনৈতিক আদর্শের কোনও বিকল্প নেই।’

সোমবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান এলডিপির নেতারা। বিএনপির আনুষ্ঠানিক শ্রদ্ধাজ্ঞাপনের পরই এলডিপির নেতারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কেন্দ্রীয়নেতা তমিজ উদ্দিন টিটু, এম এ বাশার, চাষী এনামুল হক, একেএম মহিউদ্দিন, রাশেদুল হক, এস এম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের