মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৮:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:৪৮

মাথাপিছু আয় বেশি দেখাতে সরকার দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘোষণা হওয়া জনশুমারির প্রাথমিক ফলাফলের ওপর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমন অভিযোগ করেন।

তিনি বলেন, এই দেখেন- এখানে মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, এখানে ১৮ কোটি আমরা হিসাব করি, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।

জনশুমারির গণনা নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন,  এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা, অমলেন্দু দাস অপু ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের