শ্রীলঙ্কাসহ বিদেশি রাষ্ট্রগুলোকে সহায়তা করে আজকের বাংলাদেশ: নানক

ঢাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ২০:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২০:৩১

আজকের বাংলাদেশ শ্রীলঙ্কাসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিভিন্ন প্রয়োজনে সহায়তা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়; বরং মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ।’

শুক্রবার (২৬) বিকালে জাতীয় শোক দিবস পালন পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দেশবরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘আজকের বাঙালি জাতি ভিক্ষুকের জাতি নয়, বাংলাদেশ আজ শ্রীলঙ্কাসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিভিন্ন প্রয়োজনে সাহায্য ও সহায়তা করে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মহামারিকে খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। বিশ্বের ধনী দেশগুলো যেখানে করোনাকে ভালোভাবে মোকাবিলা করতে ব্যর্থ ছিল, সেখানে শেখ হাসিনা রাষ্ট্রনায়োকচিত ভূমিকা রেখেছেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘৭৫ এর ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বঙ্গবন্ধুর আগমনের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু তাঁর প্রাণের বিশ্ববিদ্যালয়ে আসবেন, শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন; কিন্তু, ফজরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রেডিওতে একটি অভিশপ্ত কণ্ঠ “শেখ মুজিবকে হত্যা করা হয়েছে” শুনে গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়েছিল। শুধু তাই নয় বঙ্গবন্ধুর হত্যার পরে দেশব্যাপী বিভীষিকাময় অবস্থা বিরাজমান ছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই বক্তব্য, যেটা শুনে বাঙালি জাতি স্বাধীনতার রক্তিম পতাকা ছিনিয়ে এনেছিল, সেটাকে জিয়াউর রহমান বাজার থেকে তুলে দেন।’

‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী ২০২২’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম