শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি তৈরি করেছিলেন মাহফুজ আনাম: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি মাহফুজ আনাম তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এক-এগারোর সময় মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি তৈরি করেছিলেন। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আনামের উদ্দেশে নাসিম বলেন, আপনি শিক্ষিত মানুষ, আপনার স্মরণ আছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডের’ সাময়িকী ‘স্টার নিউজ’। পরে এ সংবাদ পরিবেশনের কারণে পদত্যাগ করেছিলেন সাময়িকী সম্পাদক রেবেকা। সঙ্গে-সঙ্গে ভুল স্বীকার করে পদত্যাগ করেছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদকও। আমি মনে করি, ওই সম্পাদকের মতো ভুল স্বীকার করে আপনারও পদত্যাগ করা উচিত।
নাসিম বলেন, প্রখ্যাত সাংবাদিক মাহফুজ আনাম শেখ হাসিনার বিরুদ্ধে যে ভুল সংবাদ প্রকাশ করেছিলেন, তা স্বীকার করেছেন। এ স্বীকারের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তিনি ওই সময় শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি তৈরি করেছিলেন। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দুষ্টুগ্রহ। এই দুষ্টুগ্রহের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের অগ্রযাত্রা পদে-পদে বিঘ্নিত হবে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ  বলেন, ৭১-এর খুনিদের রায়ের বিরুদ্ধে পাকিস্তান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপিত হওয়ায় প্রমাণিত হয়েছে, বিএনপি ও জামায়াত পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান এখনও ৭১-এর পরাজয় ভুলতে পারেনি। তাই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপি-জামাতকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের কোনও ষড়যন্ত্র স্বাধীন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবনেতা মুজিবর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন সাজু, ইসমাইল চৌধুরী সম্রাট, ইসমাইল হোসেন, কাজী আনিসুর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের