খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ অভিমুখে বিএনপি নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:১৩

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আজ শনিবার (১০ জানুয়ারি) শেষ দিন। ঢাকার এই গণসমাবেশকে সফল করতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা।

এর আগেও সারাদেশের মহানগরী ও শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি। তবে ঢাকার সমাবেশ নিয়ে অনেক বাধা-বিপত্তির পরে অনুমতি মেলে দলটির।

শনিবার সকাল থেকেই মানিকগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা দাবি করেন, তার নেতৃত্বে ১৫ হাজার নেতাকর্মী মানিকগঞ্জ থেকে সমাবেশে আসছেন। নেতাকর্মীদের কমলা রঙের ক্যাপ পরিয়ে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের থেকে আলাদা করেছেন তাদের নেত্রী রিতা।

এদিকে সমাবেশে সপরিবারে উপস্থিত হয়েছেন আহসান ফরিদী লরেন্স নামে গেন্ডারিয়া থাকার এক যুবদল কর্মী। তিনি স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে এসেছেন। আহসান ফরিদী লরেন্স বলেন, ‘আমাদের নেতা পরিবারের সবাইকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সমাবেশে আসতে বলেছেন। আমরাও চাই এই সরকারের পতন হোক। এটাই আমাদের এক দফা এক দাবি।’

স্বামীর সঙ্গে সচ্ছিয়া সমাবেশে উপস্থিত হয়েছেন জানিয়ে লরেন্সের স্ত্রী জ্যতি ইসলাম বন্যা বলেন, 'দেশের বর্তমান যে অবস্থা আমরা ঘরে যারা থাকি তারাও ভালো নাই। এই জন্য আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। আমরা চাই সমাবেশ সফল হোক।’

সকাল ৭টা নাগাদ বিএনপি নেতাকর্মীদের ঢেউ সমাবেশ স্থল থেকে টিটিপাড়া পুলিশ বক্স পর্যন্ত পৌঁছেছে। টিটিপাড়া পুলিশ বক্সের সামনে এপিবিএনের একটি টিম অবস্থান নিয়েছে।

টিটিপাড়া মোড় খোলা থাকবে কিনা জানতে চাইলে এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুস সাত্তার বলেন, ‌‘এ বিষয়ে এখনও কোনও কিছু জানি না। উদ্বোধন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

/জেডএ/এমএএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের