এস এম রাশেদুল আলমকে সভাপতি ও শাহজাহানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ কমিটি ঘোষণা করেন।
যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি সামসুদ্দোহা সিকদার আরজু, মো. নুরুল মোস্তফা মানিক, অ্যাড. দীপক কান্তি দত্ত, রাজিবুল আহসান সুমন, মো. মিজানুর রহমান, মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবলু, আশেক ই ইলাইহী সোহেল, মো. মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, মো. এরশাদ হোসেন, আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক: আবুল বসর, মো. ফোরকান, এম এ খালেদ চৌধুরী, মো. আবু তৈয়ব, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জি. মো. শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণ সম্পাদক মো. সাহেদ সরওয়ার, সমাজকল্যাণ সম্পাদক মো. রাশেদ খান, সাংস্কৃতিক সম্পাদক মো. ওসমান চৌধুরী, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এম আল নোমান, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন মান্না, পরিবেশ সম্পাদক ইঞ্জি. মো. হাছান মুরাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবু সৈয়দ, সদস্য অ্যাড. এস এম অহিদুল্লা, মো. ফজলে কাদের, বাবলু।









