কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৮ জুন ২০২৩, ১৯:৩৭

শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় কক্সবাজার জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সংগঠনটির উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি এবং গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় যুবলীগের কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম