ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল

আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে তারা আমাদের ডাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৬:৪১আপডেট : ১৮ জুন ২০২৩, ২০:২৭

বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে চলে যান অভিযোগ করতে, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের বলে আমরা খালি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকেন। জানতে চান দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?’

রবিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘চিরভাস্বর শহীদ জিয়া, জ্যোতির্ময় খালেদা জিয়া, দীপ্তিমান তারেক রহমান’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন এ কে এম মতিনুর রহমান ও আবুল হাসনাত মোহা. শামীম।

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত নীতি হলো, তিনি বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তারা তাদের কাজ করবেন। যেখানে গণতন্ত্র নেই, তাদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার নিষেধাজ্ঞাও দেন। তারা মনে করেন, এখানে (বাংলাদেশ) জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখানে ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কী করে গণতন্ত্র দেবে? তারা বারবার বলে, নির্বাচন দিচ্ছে, ভালো নির্বাচন হবে, কথা দিচ্ছে। কিন্তু মানুষ বিশ্বাস করবে কী করে তারা ভালো নির্বাচন দেবে? কোনও দিন আওয়ামী লীগ ভালো নির্বাচন করেছে ক্ষমতায় থেকে? কোনও দিন করেনি।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান